1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কমলগঞ্জে চা-শ্রমিক পরিবারের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরে নিখোঁজের এক দিন পর পূর্ণিমা রেলী (১১) নামে এক শিশুর গলাকাটা ও এক হাত বিচ্ছিন্ন মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার শমসেরনগর চা-বাগানের ১১ নম্বর সেকশনে ক্যামেলিয়া লেকের পাশে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পূর্ণিমা রেলী শমসেরনগর চা-বাগানের ৬ নম্বর টিলার চা-শ্রমিক আপারাও রেলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গরু খুঁজতে ঘর থেকে বের হয় পূর্ণিমা। সন্ধ্যা হয়ে এলেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও এলাকাবাসী মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। সকালে শ্রমিকেরা চা-বাগানে কাজ করতে গিয়ে মেয়েটির মরদেহ দেখতে পান।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ‘মেয়েটি গতকাল নিখোঁজ হলেও পরিবারের লোকজন কেউ থানায় জানাননি। তাঁরা পারিবারিকভাবেই মেয়েটিকে খোঁজাখুঁজি করছিলেন। সকালে মেয়েটির মরদেহ চা-বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেন। পরে আমরা মরদেহ উদ্ধার করি।’

এই পুলিশ কর্মকর্তা বলেন- ‘মেয়েটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং হাতটি পাওয়া যাচ্ছে না। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর