
সিলেটের জৈন্তাপুর উপজেলার অন্যতম বিদ্যাপিট সারীঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ২টায় সারীঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শীররচর্চা ফয়েজ আহমদ ও মুহিবুর রহমান মুহিবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক একাধিক বারের চেয়ারম্যান জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজপাট ইউপির চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মনির উদ্দিন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরছালিন রুহেলসহ অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রী বৃন্দরা।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে হতে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.