1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা জেরিন গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপাল পালানোর সময় গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

তামান্না জেরিনের পাঠানো লোকজনকেই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা রয়েছে।

প্রতি মাসে আড়াই লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে গত বছরের ২৮ অক্টোবর ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নাটোরের হুমায়ুন কবির ও রহমত আলীকে রাশিয়ায় পাঠানো হয়। সংসারের সচ্ছলতা আর সন্তানদের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমালেও সেখানে দালালের খপ্পরে পড়ে চাকরির নামে তাদের অংশ নিতে হয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে।

এরমধ্যেই গত ২৬ জানুয়ারি ড্রোন হামলায় হুমায়ুন কবির মারা যান। এছাড়া তার দুলাভাই রহমত আলী ফিরতে চান দেশে। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মানবপাচার চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ বৃহস্পতিবার রাশিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপাল পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর