
বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে ধর্মপাশা সদর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দিকে ধর্মপাশা উপজেলার ধর্মপাশা পূর্ববাজার সংলগ্ন মাঠে জাতীয়তাবাদী কৃষকদল ধর্মপাশা সদর ইউনিয়ন কৃষকদল এই সমাবেশের আয়োজন করে। এছাড়াও উপজেলার অন্য পাঁচটি ইউনিয়নে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ধর্মপাশা উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম রহমত। অন্যদের মাঝে বক্তব্যদেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য জুলফিকার আলী ভুট্রো, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজি মাজহারুল হক, নুরুল আমিন, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ন-আহবায়ক আব্দুল হেকিম, স্বেচ্চাসেবক দলের আহবায়ক লিয়াকত আলী, জয়শ্রী ইউনিয়ন বিএনপির সাবকে সভাপতি ইকবাল হোসেন মন্টু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.