1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পশু ও পণ্য জব্দ করেছে বিজিবি।

শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিভূক্ত বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের চালানগুলো জব্দ করে।
বিজিবি জানায়, শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাভূক্ত প্রতাপপুর, পান্থুমাই, সোনারহাট, বিছনাকান্দি, শ্রীপুর, ডিবিরহাওর, কালাসাদেক, পাথরকোয়ারি ও সোনালী চেলা বিওপির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এসময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ স্কিন সাইন ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, এনগেজ বডি স্প্রে, কমলা, চিনি, পান এবং গরু ও মহিষ জব্দ করে।

জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ১ লাখ ৪৯ হাজার ৭২ হাজার ৩৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর