1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় শিশু ধর্ষণের আসামি দেলোয়ার গ্রেপ্তার

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর জেলা থেকে র‌্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ। দেলোয়ার তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রামের বলাই মিয়ার ছেলে।

পুলিশ জানায়, চলতি বছরের ৯ জানুয়ারি ওই শিশুকে নিজের ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালান দেলোয়ার হোসেন। পরে স্বজনরা আহত অবস্থায় ওই শিশুটিকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার নয়দিন পর গত ১৬ জানুয়ারি শিশুটির পরিবারের পক্ষ থেকে বড়লেখা থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে দেলোয়ারকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর জেলা থেকে র‌্যাবের সহায়তায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ শনিবার রাতে বলেন, এক শিশুকে ধর্ষণের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। মামলার একমাত্র আসামি দেলোয়ারকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর