1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায়, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন মারা গেছেন বলে দেশটির তাবাস্কো প্রদেশের সরকার জানিয়েছে। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় শনিবার ভোরবেলা ছোট শহর এসকার্সেগার কাছে ঘটে যাওয়া এই সংঘর্ষের জেরে আগুনে আচ্ছন্ন হওয়ার পরে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথিমধ্যে বাসটি একটি “ট্রেলার” এর সঙ্গে সংঘর্ষের মুখে পড়ে।

ট্যুরস অ্যাকোস্টা আরও জানিয়েছে, যা ঘটেছে তার জন্য তারা গভীরভাবে দুঃখিত। তাবাস্কোর প্রাদেশিক সরকার বলেছে, নিহতদের শনাক্ত করার প্রচেষ্টাসহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর