1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সৌদি আরব ও বাংলাদেশে রোজা শুরু নিয়ে যা জানা গেল

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত

আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামী ১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া।

তিনি জানান, এ বছরের রমজান মাস ২৯ দিনের হবে। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ এবং ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে সুপ্রিম কোর্ট রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবেন।

রয়্যাল কোর্টের এই সদস্য জানান, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সূর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে।

অন্যদিকে, আবহাওয়াবিদরা জানান, এ বছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের। রমজানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে তুলনামূলক ঠাণ্ডা থাকবে রোজার দিনগুলো। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।

এদিকে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয় সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর। সেই হিসেবে এ বছর ২ মার্চ (রোববার) প্রথম রোজা পালন করবেন বাংলাদেশের মুসল্লিরা। ইতোমধ্যে বাংলাদেশে ২ মার্চ রমজান মাস শুরুর সময় ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামি ফাউন্ডেশন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর