1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

শায়েস্তাগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষে আনন্দ ভ্রমণে আসা ১৫ জন আহত হয়েছেন। রোববার সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন- সিলেট থেকে কুমিল্লাগামী ইউনিক পরিবহনের বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ১৫ জন যাত্রী আহত হয়। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস উদ্ধার করা গেলেও ট্রাক পাওয়া যায়নি।

ওসি জানান- যাত্রীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে নারায়নপুর দাখিল মাদ্রাসা কুমিল্লা থেকে সিলেট জাফলং ভ্রমণ আসেন। ভ্রমণ শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলে শায়েস্তাগঞ্জে এসে দুর্ঘটনার শিকার হন। ১৩ ইবি মাধবপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হুমায়ুন টল চলাকালীন সময়ে দুর্ঘটনার বিষয়টি নজরে আসে। তাৎক্ষণিক তিনিসহ ফায়ার সার্ভিস ও পুলিশ মিলে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর