1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গুয়েতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গুয়াতেমালা সিটির বাইরে একটি হাইওয়ে ব্রিজ থেকে সোমবার যাত্রীবাহী বাসটি দূষিত খাদে পড়ে ডুবে যাওয়ায় এই হাতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী এবং তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।  দুর্ঘটনাস্থলে আটকে পড়াদের বাঁচানোর চেষ্টা চলছে।

ভয়াবহ এ দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো। উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট আরেভালো জানান, ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। হৃদয়বিদারক এই ঘটনায় তাদের কষ্টে আমি সমব্যথী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর