1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনী পক্ষ থেকে আটককৃদেরকে চুনারুঘাট থানায় হস্তাস্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আসোড়াইল গ্রামের হাজী ছুন্নু মিয়ার ছেলে রুকু মিয়া (৩৬), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার শুকুর আলীর ছেলে মো: শাহিন মিয়া (৩৫) ও দুধপাতিল এলাকার ওমর আলীর ছেলে মো: রাজন মিয়া (২০)।

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সাইদুল ইসলাম সোর্সের তথ্যে ক্যাপ্টেন তাজওয়ার আমিনের নেতৃত্বে ওসি নুর আলমসহ চুনারুঘাট থানা পুলিশ নিয়ে উপজেলার চন্ডিছড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। এ অভিযানে রুকু মিয়া ও শাহিন মিয়াকে ১৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে চুনারুঘাট থানার ওসি নুর আলমের নেতৃত্বে আইতন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় উপজেলার দুধপাতিল এলাকার ওমর আলীর ছেলে মো: রাজন মিয়াকে (২০)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে। চুনারুঘাট থানার ওসি নুর আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তারই অংশ হিসেবে যৌথ বাহিনীর সহযোগিতায় চন্ডিছড়া ও আইতন এলাকায় অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর