
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সহিদ মিয়াকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ৷
বুধবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সহিদ মিয়া উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের মৃত হাতিম উল্লার পুত্র ৷
পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় সহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আমরা তাকে গ্রেফতার করেছি৷ আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.