1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

উড়োজাহাজ টিকিটের দাম বৃদ্ধি রোধে সরকারের নতুন নির্দেশনা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

উড়োজাহাজ টিকেটের অস্বাভাবিক দাম বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পরিপত্রে গতকাল মঙ্গলবার এ নির্দেশনা জারি হয়।

নির্দেশনায় বলা হয়েছে, গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো প্রকার টিকিট বুকিংয়ের ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হইলে উক্ত তিন দিন বা ৭২ ঘণ্টা উত্তীর্ণ হওয়ার সাথে সাথে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিলকরণ নিশ্চিত করবে।

এই পরিপত্র জারির তারিখ পর্যন্ত এয়ারলাইন্স/ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ-বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এই টিকিট স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল নিশ্চিত করবে।

গ্রুপ-বুকিং এর ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করবে এবং মন্ত্রণালয় নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে।

এতে আরো বলা হয়, সকল ধরনের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে লেখা থাকবে। এমন আরো দশটি নির্দেশনা জারিয়ে করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর