1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় সংগ্রামের সুবর্ণজয়ন্তী উদযাপন

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বড়লেখা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম।

সংগ্রামের বড়লেখা সংবাদদাতা কাজী রমিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য আজাদ বাহার জামালি, মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগ্রাম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠকের আস্থা অর্জন করেছে। পত্রিকাটি সবসময় সাহসিকতার সঙ্গে সত্য তথ্য প্রকাশ করে। দেশ ও জনগণের কথা বলে। যার কারণে আজ অবধি পত্রিকাটি পাঠকপ্রিয়তা ধরে রাখতে পেরেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর