1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সীমান্তে ৯১ লাখ টাকার চোরাই পণ্য আটক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত

সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মহিষ, কমলা, শাড়ী, কিসমিস, হেয়ার অয়েল, চকলেট, ট্যাংক, চিনি, গাড়ীর টায়ার, শ্যাম্পু, মুভ, সুপারি, সনপাপড়ি, বেবী লোশন, ফুচকা, বিড়ি, মদসহ অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর, মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য আটক করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর বাংলাবাজার, প্রতাপপুর, পাথরকোয়ারী, মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক, ডিবিরহাওর, সংগ্রাম, পান্তুমাই এবং তামাবিল বিওপির অভিযানিক দল।

আটককৃত চোরাই পণ্যের মূল্য আনুমানিক ৯১ লাখ ২৭ হাজার ৯ শত ৬০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়। আটককৃত চোরাই পণ্যের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর