1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে ছাত্রলীগ নেতা মাছুম গ্রেফতার

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জয়কলস ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মাছুম আহমেদ (২৬) কে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

রবিবার(১৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাছুম আহমেদ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালামের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় মাছুম আহমেদকে গ্রেফতার করা কর হয়েছে৷ আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে৷।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে৷ আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর