সিলেটের দুই উপজেলায় অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-৯) ও পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
সোমবার (১৭ ফেব্রয়ারী) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ডিবিএম ব্রিকস ফিল্ডকে ৩ লক্ষ ও কোম্পানীগঞ্জ উপজেলার হাজী আব্দুস সালাম ব্রিকস ফিল্ডকে ২ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট এ প্রসিকিউশন প্রদান করেন সিলেট জেলা কার্যালয়ের পরির্দশক মোঃ মামুনুর রশিদ। অভিযানে বাংলাদেশ পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.