
হবিগঞ্জের চুনারুঘাট থানার বটেরতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলায় মোঃ জামাল মিয়া (৪০) নামের একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৯ (সিপিসি-৩) শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত মোঃ জামাল মিয়া (৪০) হবিগঞ্জ জেলার বাহুবল থানার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।