1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নবীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ গাড়িতে আগুন

নবীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতা বাজারের পার্শ্ববর্তী স্থানে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একটি প্রাইভেট গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৭টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। মহাসড়কে বন্ধ থাকা যান চলাচল স্বাভাবিক করেন। পরে হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যান। শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিশির চন্দ্র দাশ বলেন, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এখন যান চলাচল স্বাভাবিক আছে। গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানাতে নিয়ে আসছি। এখন পর্যন্ত গাড়ির মালিক পক্ষ বা চালকের কোন সন্ধান পাওয়া যায় নি।

বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর