প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
সিলেটে “তারুণ্যের উৎসবে পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সিলেটে "তারুণ্যের উৎসব-২০২৫" উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব সমাবেশ যেখানে যুব সমাজের উদ্যম, প্রযুক্তি সচেতনতা এবং সামাজিক অগ্রগতির উপর বিশেষ গুরুত্ব, দিনব্যাপী যুব সমাবেশে সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার, প্রোগ্রামিং দক্ষতা প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের জন্য একটি অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যুব সমাবেশ উৎসবের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় যুব সমাবেশ, যেখানে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্যোক্তা এবং সমাজসেবী সংগঠনের তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় তারুণ্যের ভূমিকা, ডিজিটাল বাংলাদেশ গঠনে তরুণদের অবদান এবং প্রযুক্তির সদ্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কবি নজরুল অডিটোরিয়াম রিকাবীবাজারে "তারুণ্যের উৎসব-২০২৫" উপলক্ষ্যে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এর স্কুল শাখার প্রোগ্রামিং দল। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় একই প্রতিষ্ঠানের কলেজ শাখার প্রোগ্রামিং দল।
সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার
বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত হয় বিশেষ সেমিনার। এ সেমিনারে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার জনাব এ কে এম ফখরুল হাসান তথ্যচিত্রের মাধমে সাইবার ঝুঁকি, হ্যাকিং প্রতিরোধ এবং অনলাইন নিরাপত্তার কৌশল নিয়ে আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে করণীয় বিষয়েও পরামর্শ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে "তারুণ্যের উৎসব-২০২৫" উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ও উপপরিচাল জনাব সুবর্ণা সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বেনজির, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক, জি এম ফারুক।
প্রধান অতিথি হিসেবে সুবর্ণা সরকার তরুণদের প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়নে ও সাইবার বুলিং এর ব্যপারে সতর্কতা অবলম্বনের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া, অংশগ্রহণকারীদের সনদ প্রদান এবং বিশেষ অর্জনের জন্য পুরস্কার বিতরণ করা হয়। "তারুণ্যের উৎসব ২০২৫" তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে তারা নিজেদের দক্ষতা বিকাশ ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে পারবে। আয়োজক কমিটি ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.