1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ৩১৯ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

শুল্ক ফাঁকি দিয়ে আনা ট্রাকভর্তি ৩১৯ বস্তা ভারতীয় চিনিসহ দুই যুবককে আটক করা হয়েছে। তারা অভিনব কায়দায় বালুর নিচে করে চিনির চালানটি সিলেট শহরে নিয়ে যাচ্ছিলেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের শাহপরান থানা পুলিশ সিলেট-তামাবিল সড়কে দাসপাড়া এলাকায় চৌকি বসিয়ে তল্লাশি চালিয়ে বালুর আস্তরণের নিচে ট্রাকভর্তি চিনির চালানটি জব্দ করে।

আটকরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুরের চমনাই গ্রামের মানিক আলীর ছেলে হাবিবুর রহমান (২৭), একই উপজেলার জয়রামপুর গ্রামের হাবলু মিয়ার ছেলে জয় হোসেন (২২)। জিজ্ঞাসাবাদে জানা যায়, চিনি পাচারের সঙ্গে আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে বালুর আস্তরণের নিচে ট্রাকে করে চিনির চালানটি নিয়ে ট্রাকটি শহরের দিকে যাচ্ছিল। জব্দ তালিকা অনুযায়ী ৩১৯ বস্তায় ১৫ হাজার ৬৩১ কেজি ভারতীয় চিনির বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৭৫ হাজার ৭২০ টাকা।

তিনি বলেন, এসএমপির শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সোহেল চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই সড়কের দাসপাড়া মুসলিম হাইস্কুলের পাশে চৌকি বসিয়ে তল্লাশিকালে একটি ট্রাকভর্তি ভারতীয় চিনির চালান জব্দ করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটকদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর