
খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক মজলিসে শুরার সাধারণ অধিবেশন শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরস্থ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে দারসে কুরআন, শাখার বার্ষিক রিপোর্ট পেশ পর্যালোচনা, দ্বি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ এবং ২০২৫-২৬ সেশনের জন্য সুনামগঞ্জ জেলা শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করা হয়।
মজলিসে শুরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন সেশনের জন্য সভাপতি পুনঃনির্বাচিত হন মাওলানা ইমাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন মাওলানা আখতার হোসাইন। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন ও নির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। শুরু দারসে কুরআন পেশ করেন জেলা সহ-সভাপতি মাওলানা খলিল আহমদ।
শুরা অধিবেশনে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্বশীলবৃন্দ হলেন সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা ছদরুল আমীন,মাওলানা আকিক হোসাইন ,মোঃ মোস্তফা কামাল, মাওলানা খলিল আহমদ,মাওলানা নূরুল হোসাইন ,সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক অতিরিক্ত বায়তুলমাল বিভাগের মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, অতিরিক্ত অফিস বিভাগের হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু, অতিরিক্ত প্রচার বিভাগের মাওলানা আখতার হুসাইন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান, সহ-প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক শুকুর আলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক কাজী মাওলানা বদরুল আলম, অফিস সম্পাদক মাওলানা আলী খান, সহ-অফিস সম্পাদক মাওলানা আতাউল হক, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল ঈমান, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আলী আকবর, উলামা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস দিলরুবা মোহন, নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আবুল হাসনাত, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মঈনুল হক, সৈয়দ রেজাউল হক, মাওলানা জহির আহমদ, হাফিজ মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা জসিম উদ্দিন, হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.