1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং, তিন জুয়াড়ি গ্রেফতার

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ভারত। রোহিত-শান্তরা যখন মাঠে লড়াই করছিলেন তখনই চার-ছক্কা কিংবা আউট এসব নিয়েই জুয়ার বাজি চলছিল ভারতে। যেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ঘটনাটি ঘটেছে ভারতের গোয়াতে। গোয়া রাজ্যের পুরবরিম থানার পুলিশ পরিদর্শক রাহুল পরাবের বরাত দিয়েছে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার মধ্য রাতে পানাজির পিলেরনে গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়েছিল গোয়া পুলিশ। সেখান থেকে হাতেনাতে ধরা পড়ে তিনজন।

সেখানে পরাবসহ দুই উপপরিদর্শক সিতারাম মালিক ও অরুণ সিরোধকার, চার কনস্টেবল মহাদেব নাইক, আকাশ নাইক, নীতিশ গাউরে, সিদ্ধেশ নাইক—সাত জনের একটি পুলিশের দল ছিল সেই অভিযানে।

গ্রেপ্তার হওয়া জুয়াড়ির কেউই গোয়ার স্থানীয় নন। কাজের সূত্রে তারা পানাজিতে থাকেন। তারা গুজরাট থেকে এখানে এসে কাজ করেন। জুয়াড়িরা হলেন- মাকসুদ মোদন (২৮), জিয়া উদ্দিন (২৫) ও রিজভান ভাশ (২০)।

জুয়াড়িদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। জুয়াড়িদের দেওয়া তথ্য মতে জড়িতদের ধরার চেষ্টা করবে পুলিশ। গতকাল শুক্রবার তাদের আদালতে হাজির করানো হয়।

উল্লেখ্য, ক্রিকেটে বেটিং চক্রকে যেন কিছুতেই ঠেকানো যাচ্ছে না। আইসিসির কড়া নজরদারি এড়িয়েও বেটিংয়ে জড়িয়ে পড়ছে বেশ কিছু চক্র। এর মধ্যে ভারতে এর দৌরাত্ব বেড়েছে বেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর