1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১২ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৯ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। তাদের নিয়ে যাওয়ার সময় পথে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। তবে পালানোর সময় ট্রাকচালককে আটক করা হয়েছে।

রাজ্যের দমকল বাহিনী সামাজিক মাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্থা ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে ভুক্তভোগীদের বন্ধু ও পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, ব্রাজিলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সম্প্রতি এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর