1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নবীগঞ্জে মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে আহত ৬

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় ছয়জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজারের সামনে (১১-০৬৬৬) শেরপুর ডিআই পিকআপ ও ঢাকাগামী এক্স নোহার (ঢাকা মেট্র-চ ১৫-১২৮১) মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এজিএম ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপ ও মাইক্রোবাস উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর