1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জ প্রেসক্লাব থেকে মো. আবু সঈদকে বহিষ্কার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬১৫ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদকে প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ ও প্রেসক্লাবের স্বার্থসংশ্লিষ্ট বিরোধী এবং সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসক্লাব বিদ্বেষী কার্যক্রম সম্পাদন করায় সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

এদিকে প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদকে বহিষ্কার করায় কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবিরকে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, আইনবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু খালেদ, সদস্য আবুল কালাম, আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, ছালিক আহমদ, শাহনুর আহমেদ সুলতান, উসমান গণি, নাসির মিয়া, জাকির হোসেন, ইমরানুল হাসান প্রমুখ৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর