1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

২ দিনের রিমান্ডে সাবেক এমপি মজিদ খান

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পঠিত

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলা-মামলায় সাবেক এমপি আব্দুল মজিদ খানের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক দেলোয়ার হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মহরম চান বাদী হয়ে গত ৯ই অক্টোবর হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় হবিগঞ্জ সদর থানা পুলিশ মজিদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করে। দীর্ঘ শুনানি শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হবিগঞ্জের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল হাই জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হবিগঞ্জ কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম জানান, দুইদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আদালতের নির্দেশনামতে পুলিশ তাকে এনে জিজ্ঞাসাবাদ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর