1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আফগানিস্তানে শিলা-ভারী বৃষ্টিতে নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ছয়জন।

এছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণের কারণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে আফগানিস্তান। ২০২৩ সালে জাতিসংঘ উন্নয়ন সংস্থার দেশটির প্রতিনিধি স্টিফেন রড্রিকেস সতর্ক করে বলেছিলেন- খরা, বন্যা, নদীভাঙন এবং কৃষি উৎপাদনশীলতা হ্রাস দেশটির জন্য প্রধান হুমকি হয়ে উঠেছে।

২০২৪ সালের মে মাসে আকস্মিক বন্যায় শত শত মানুষ নিহত হন। প্লাবিত হয় বিস্তীর্ণ কৃষিজমি, ব্যাপক ক্ষতি হয় অবকাঠামোরও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর