1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মাধবপুরে আগুনে পুড়ল ৪ দোকান

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের দাবি।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ধর্মঘর বাজারে গিয়াস উদ্দিনের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল জানান, রাতে হঠাৎ বাজারের গিয়াসউদ্দিনের মুদি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।

মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে গিয়াস উদ্দিনের মুদি দোকান, আক্তার হোসেন সারের দোকান, জুবায়েদ কসমেটিক এবং জাবেদের চা স্টল পুড়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিব হোসেন জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর