1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সয়াবিন তেল মজুত রেখে সংকট সৃষ্টি করায় প্রতিষ্ঠান সিলগালা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৮ বার পঠিত

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে সয়াবিন তেল মজুত রেখে সংকট সৃষ্টির অভিযোগে মেসার্স রাধাবিনোদ ট্রেডার্স সিলগালা করেছে প্রশাসন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার অসিম রায়কে আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান জানান, রমজান মাস উপলক্ষে বাজারের অসাধু ব্যবসায়ী সয়াবিন তেল বিক্রি না করে সংকট সৃষ্টি করে আসছিল। বিষয়টি জানতে পেরে তিনি চৌধুরী বাজারে কয়েকটি দোকানে অভিযান চালান।

এসময় রাধাবিনোদ ট্রেডার্সে ৪ হাজার ৫২৮ লিটার তেল মজুত পাওয়া গেলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। তখন সরকারী মূল্যে সাধারণ ক্রেতাদের মধ্যে কয়েক লিটার বিক্রি করেছেন বলে জানান ওই ম্যাজিস্ট্রেট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর