
ইব্রাহীম জাদরানের বিষ্ফোরক সেঞ্চুরিতে ৩০০ ছাড়ানো সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে জো রুট সেঞ্চুরি করলেও কাছে গিয়েই থামতে হয় ইংল্যান্ডকে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও আফগানদের কাছে ধরাশায়ী হলো ইংলিশরা।
আজ লাহোরে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়েছে আফগানিস্তান। টস জিতে আগে ব্যাটিং করে ৩২৫ রান করে আফগানরা। ১৪৬ বলে ১৭৭ রান করেন জাদরান। জবাবে ৩১৭ রানে থামে ইংল্যান্ড।
এই জয়ে আসরে টিকে রইলো আফগানিস্তান। ২ ম্যাচে ১ জয় তাদের। আর দুই ম্যাচই হেরে আসর থেকে ছিটকে গেলো ইংলিশরা।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.