1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জুলাই শহীদদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের প্রত্যেককে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০ লাখ টাকার মধ্যে চলতি (২০২৪-২৫) অর্থবছর সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ ও বাকি ২০ লাখ টাকা আগামী অর্থবছরে দেওয়া হবে। এ ছাড়া আহতদের তিনটি ক্যাটাগরি করে সহায়তা দেওয়া হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৯০৮ জন এবং ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন।

তিনি বলেন, আহতদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিদের এককালীন পাঁচ লাখ টাকা এবং মাসিক ভাতা ২০ হাজার টাকা করে দেওয়া হবে। ‘বি’ ক্যাটাগরিদের ৩ লাখ টাকা এবং মাসিক ভাতা ১৫ হাজার টাকা, ‘সি’ ক্যাটাগরিদের এককালীন এক লাখ টাকা এবং প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

এ ছাড়া যেসব পরিবারের সামর্থ্য আছে তাদের সরকারি বেসরকারি-চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান শফিকুল আলম।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর