1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলন সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

ছাত্র জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কাউন্সিল ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী৷ প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহইয়া ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিয়াউল করিম।

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শায়খুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপাড়ী, সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, মুফতি মুফিজুর রহমান কাসেমি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, অর্থ সম্পাদক জাকারিয়া মাহবুব, প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, উপজেলা যুব জমিয়তের আহবায়ক গাজী আবুল কালাম, সদস্য সচিব শামিম আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী, মুফতি নোমান সালেহ, হাফিজ জুবায়ের আহমেদ, ক্বারী আবু নছর, নুরে আলম আশরাফি, কাওছার আহমদ, ওয়ায়দুল্লাহ মাসুম, সাকিনুর রহমান, অলিউর রহমান, সিব্বির আহমদ, তাইমুল ইসলাম, কামরান হোসাইন ও জিয়াউল হকসহ আরও অনেকে।

আলোচনা সভার পর সর্বসম্মতিক্রমে সালিক বিন রফিককে সভাপতি, সাইদুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও হাবিবুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহইয়া৷

সভায় ছাত্র জমিয়তের বিদায়ী কমিটির পক্ষথেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীকে সমর্থন দেন। তাদের আশা জমিয়তের ঘাটি সুনামগঞ্জ-৩ আসনের আগামীর কান্ডারী হবেন তিনি৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর