1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আল-আমিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১ মার্চ) সকালে কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন । নিহত আল-আমিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কসবার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তের ওপারে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আল-আমিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ বিএসএফ ক্যাম্পে রয়েছে।

এ বিষয়ে বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি করেছে সেটা এখনও বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, লাশ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর