1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য জব্দ

মুরাদ হাসান, জৈন্তাপুর
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট (২৭ বীর ইউনিট)’র টহলটিমের অভিযানে ২টি ট্রাক ভর্তি ১২০ বস্তা ভারতীয় চিনি ও ৬৭ কার্টন ভারতীয় মাল্টা আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের দুই চালকসহ মোট ৭ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর টহলটিম।

সিলেটের জৈন্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ আটক (৭)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে ২৭ বীর ইউনিটের দায়িত্বরত মেজর মাজহারুল ইসলাম নওশাদের নেতৃত্বে ভোরে সেনা টহল টিম হরিপুর ফতেহপুর সড়কের হাকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ পণ্যবাহী ট্রাক দুটো আটক করে। এ সময় দুই ট্রাকের চালক সহ পণ্যের সাথে থাকা পাঁচজন সহ মোট সাতজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পূর্ণা নগর গ্রামের আমির উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন (২৫), পুরাণগাও গ্রামের মনফর আলীর ছেলে আজীর উদ্দিন (৩৮), রামনগর গ্রামের রহমত আলির সেলিম উদ্দিন (৩২), ডৌবাড়ী গ্রামের মনির উদ্দিনের ছেলে আফসার উদ্দিন (২৫), চারহগ্রাম ডৌবাড়ী এলাকার আইয়ুব আলির ছেলে ছালেক আহমেদ (১৮), লেঙ্গুড়া গ্রামের আতাউর রহমানের ছেলে কামাল উদ্দিন (৩০) ও লেঙ্গুড়া গ্রামের জৈন উদ্দিন ছেলে নাজিম উদ্দীন (৩০)। তাদের সকলের বাড়ী গোয়াইনঘাট উপজেলায়।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া মেজর মাজহারুল ইসলাম নওশাদ বলেন, সেনাবাহিনীর অভিযানে আটকের পর আটককৃত পন্য ট্রাক সহ সাতজনকে গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ সরকার। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর