
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট" পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বিশ্বম্ভরপুর থানাধীন রণবিদ্যা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া। তিনি বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। ছাতক থানাধীন গাংপাড় নোয়াকুট গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার খোকন। ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তিনি। একই থানাধীন ধনীটিলা গ্রামের বাসিন্দা মিলন সিংহ। তিনি ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। জামালগঞ্জ থানাধীন দূর্লভপুর গ্রামের বাসিন্দা, আওয়ামী লীগের সক্রিয় সদস্য
আনোয়ার হোসেন শাহ। তাহিরপুর থানাধীন জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা, মাদক ব্যবসায়ী আবু হানিফা। জামালগঞ্জ থানাধীন দূর্লভপুর গ্রামের বাসিন্দা, মাদক ব্যবসায়ী সাব্বির আলম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.