1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজা ও তিন বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ মার্চ) রাতে র‍্যাব ৯ ও বিজিবি এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিস সুপার মশহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল মাধবপুর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে ৬৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হল মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে সিফাত আলী (৪২), সুলতানপুর গ্রামের মিয়াক আলীর ছেলে আনোয়ার মিয়া (৩২) ও মুরাদপুর গ্রামের রবিউল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৫)।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ রবিবার (২ মার্চ) সকালে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে শনিবার রাতে চুনারুঘাট উপজেলার ন্যারাক্ষেত নামক স্থান থেকে ৫০ কেজি গাঁজা ও তিন বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি সাতছড়ি বিওপি। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারিরা পালিয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর