1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পঠিত

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে এ তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা সবাই পুরুষ বলে জানা গেছে।  হোটেলের ৬ তলায় মরদেহ ৪টি পাওয়া গেছে।

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি।

তবে, আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে ফায়ার সার্ভিস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ১২টা ৩১ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট পৌঁছায়। পরে দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে আরও বলা হয়, সৌদিয়া হোটেলের ৬তলা ভবনটির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিঁড়ির দরজা তালা মারা ছিল। তাই কেউ বের হতে পারেননি। ৬ তলায় একটি বাথরুমের ভেতরে একজন এবং তিনটি সিঁড়ির গোড়ায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর