1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সীমান্তে আটক দুই বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়।

এরা হলেন- বরিশাল জেলার উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) ও নড়াইল জেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হস্তান্তরের সময় বিএসএফ সদস্যরা জানিয়েছে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ওই দুই নারীকে আটক করা হয়।

পরে তাঁদের বাংলাদেশে ফেরত নেওয়ার জন্য বিজিকে আহ্বান জানায় বিএসএফ। জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করে বিএসএফের কাছ থেকে তাঁদের গ্রহণ করে বিজিবি। পরে রাতেই ওই দুই নারীকে যশোর জাস্টিস এন্ড কেয়ার সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর