1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জার্মানিতে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯৮ বার পঠিত

জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরে ভিড়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়ার ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

পুলিশের মুখপাত্র স্টেফান উইলহেলম জানিয়েছেন, সোমবার ম্যানহেইমের প্যারাডপ্লাটজে এক গাড়িচালক একদল লোকের ওপর গাড়ি উঠিয়ে দেন।

ওই ঘটনার পর পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করেছে। ওই ব্যক্তি জানিয়েছে, সে একাই এই কাজ করেছে। এই ঘটনার পর জনসাধারণের জন্য বড় ধরনের কোনো হুমকির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

বাডেন-উর্টেমবার্গ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী থমাস স্ট্রোবল বলেন, চালক ৪০ বছর বয়সী একজন জার্মান নাগরিক। তিনি নিকটবর্তী রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের বাসিন্দা। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

থমাস স্ট্রোবল বলেন, সেখানে কী ঘটেছে, এবং অপরাধের পটভূমি ও অপরাধী কী কারণে হামলা চালিয়েছে তা জানতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে পুলিশ।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, ম্যানহাইম বিশ্ববিদ্যালয় হাসপাতাল জানিয়েছে যে, তারা দুর্ঘটনায় আহত তিনজনকে চিকিৎসা দিয়েছে। এর মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে। অন্যান্য হাসপাতালগুলোতেও রোগী ভর্তি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর