1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মনু নদীতে ভেসে উঠল মায়ানমারের নারীর মরদেহ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর উজান থেকে ভেসে আসা অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর এলাকায় মনু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, লাশটি মায়ানমারের নাগরিকের।

স্থানীয়রা জানান, মরদেহের পচন ধরায় মুখমন্ডলের মাংস খসে পড়ায় চেহারা স্পষ্ট হচ্ছে না।

চুল লম্বা থাকায় পরিচয় হচ্ছে মরদেহটি একজন নারীর। পরনে কামিজ ও গায়ে জিন্সের শার্ট পরিহিত ছিল।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বিকেলে হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরো বলেন, মরদেহের সঙ্গে একটি মোবাইল ফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর