1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে ৬ হাজার ইয়াবাসহ নারী আটক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বিজিবি। সোমবার উপজেলার সাহেবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রেহেনা বেগম (৪০) ওই উপজেলার চৈতন্যপুর গ্রামের মালেক মিয়ার স্ত্রী।

বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

বিজিবি জানায়, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির টহল দল সাহেবনগর এলাকা থেকে রেহেনাকে আটক করে। তাকে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার বাজারমূল্য ১৭ লাখ ৮৫ হাজার টাকা। আটক নারীকে উদ্ধার ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর