1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে গ্রেফতার হলেন ২০ নাইজেরিয়ান মুসলিম

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পবিত্র রমজানে রোজা না রেখে প্রকাশ্যে খাবার খাওয়ায় ২০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। একইসঙ্গে খাবার বিক্রির দায়েও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, যেসব মুসলিমদের প্রকাশ্যে খাবার খেতে দেখা গেছে এবং যারা রমজানের শুরুতে খাবার বিক্রি করছে তাদের গ্রেপ্তার করেছে দেশটির কানো প্রদেশের ইসলামিক পুলিশ।

হিসবাহের ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদিন জানান, পুরো মাস জুড়ে এই অভিযান চলবে। তবে, অমুসলিমদের বিষয়ে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, রমজানে প্রাপ্তবয়স্ক মুসলমানদের প্রকাশ্যে খাওয়া-দাওয়া করতে দেখা যাওয়াটা হৃদয়বিদারক। রমজানের প্রতি কোনও ‘অসম্মান’ ক্ষমা করা হবে না। গ্রেপ্তারকৃত ২৫ জনকে শরিয়াহ আদালতে অভিযুক্ত করা হয়েছে এবং সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলেও জানান মুজাহিদ আমিনুদিন।

উল্লেখ্য, গত বছরও রোজা না রাখার জন্য মুসলিমদের গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের রোজা রাখার প্রতিশ্রুতি আদায় করে মুক্তি দেওয়া হয়। তবে, এ বছর গ্রেপ্তারকৃতদের আদালতের মুখোমুখি হতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর