1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত

হবিগঞ্জের লাখাইয়ে টমটমে যাত্রী ওঠা-নামা নিয়ে দুপক্ষের সংঘর্ষের জেরে মাইকে ঘোষণা দিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে লাখাই উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ ঘটে।

এলাকাবাসী জানান, সোমবার ইফতারের পূর্ব মুহূর্তে লাখাই উপজেলার বুল্লা বাজারে টমটমে (ব্যাটারি চালিত অটোরিকশা) যাত্রী ওঠা-নামা নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া ও যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় বাজারে থাকা উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হন।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নামেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। আহতদের স্থানীয় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লাখাই থানার ওসি বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর