1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহার নামীয় আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ৪ মার্চ দিবাগত রাতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এলাকার চিহ্নিত অপরাধী ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার সুঘর এলাকার কুখ্যাত ডাকাত ফারুক মিয়া (৩৫), উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের এরশাদ মিয়া (২৭ ), উপজেলার পুটিজুরী ইউনিয়নের মধ্য ভবানীপুর এলাকার মোমেদ আলী (২৮) ও তার ছেলে আল আমিন মিয়া (২৫), মিরপুর তিতারকোনা এলাকার আফজল মিয়া (২৬), স্বস্তিপুর এলাকার নাছির মিয়া (৩৫) সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর