1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ওমরাহ যাত্রীদের জন্য সৌদির বিশেষ নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পঠিত

ওমরাহ পালনে যাত্রার আগে যাত্রীদের নিজ নিজ লাগেজ পরীক্ষা করার পরামর্শ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তারা বলেছে, অনুমোদিত বিধিনিষেধ মেনে চলার জন্য এবং নিষিদ্ধ সামগ্রী বহন এড়িয়ে চলার মাধ্যমে যাত্রাপথে কোনো সমস্যায় না পড়তে মুসল্লিদের সতর্ক থাকা জরুরি।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে নিষিদ্ধ সামগ্রীর একটি তালিকা প্রকাশ করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এগুলোর মধ্যে রয়েছে আতশবাজি, জাল মুদ্রা, অনিবন্ধিত ওষুধ, নজরদারি যন্ত্র, রাডার ডিটেক্টর, স্টান গান, লেজার কলম এবং গোপন ক্যামেরা।

মুসল্লিদের জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে নিষিদ্ধ সামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে ও নিরাপদে ওমরাহ পালন করতে পারেন।

এছাড়া, কাবা শরিফগামী বিমানযাত্রীদের জন্য লাগেজ সম্পর্কিত নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়। বিশেষ করে, মুসল্লিদের অনুপযুক্ত বা অনিয়মিত আকারের ব্যাগ সঙ্গে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গোলাকার বা কাঠামোবিহীন ব্যাগ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ, এগুলো উড়োজাহাজের ওভারহেড কম্পার্টমেন্টে ঠিকভাবে রাখা সম্ভব নাও হতে পারে।

পাশাপাশি, কাপড়ের ব্যাগ বহন না করতে পরামর্শ দেওয়া হয়েছে, যা পরিবহন ব্যবস্থাকে জটিল করে তুলতে পারে। অতিরিক্ত ভারী লাগেজ, অতিরিক্ত বড় স্যুটকেস এবং লম্বা স্ট্র্যাপ বা অতিরিক্ত বাকলযুক্ত ব্যাগ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, যাত্রার আগে এয়ারলাইনের সঙ্গে লাগেজ নীতিমালা যাচাই করে নেওয়া উচিত, যাতে যাত্রাপথে কোনো বিলম্ব না ঘটে। সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর