1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শ্রীমঙ্গলে চোরাই গরুসহ আটক ২

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১০২ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪টি চোরাই গরুসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা গ্রাম কৃষক বিশ্বনাথের সহায়তায় থেকে ৪টি চোরাই গরু উদ্ধার এবং কাদির মিয়া ও তাজুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ২৩শে ফেব্রুয়ারি রাতে আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা গ্রামের কৃষক বিশ্বনাথ ঘোয়ালার গোয়ালঘরের দরজা ভেঙে ৪টি গরু চুরি হয়। কৃষক বিশ্বনাথ গোয়ালা তার গরুগুলো অনেক খোঁজাখুজি করে গরু গুলো না পেয়ে হতাশ হয়। পরবর্তীতে ৫ মার্চ গোপন সূত্রে খবর মিলে একই এলাকার কাদির মিয়ার গোয়ালঘরে চোরাই গরু বেধে রাখা হয়েছে।

এ ঘটনা শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করেন কৃষক বিশ্বনাথ গোয়ালা। পরে শ্রীমঙ্গল ধানা পুলিশের একটি ফোর্স কাদির মিয়ার গোয়ালঘর থেকে একটি গরু উদ্ধার এবং কাদিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত কাদিরকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, চোরাইকৃত আরো ৩টি গরু তাজুদ এর বাড়িতে আছে। পরে পুলিশ তাজুদের গোয়াল ঘর থেকে ৩টি গরু উদ্ধার এবং তাজুদকে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনার সাথে জড়িত অন্যান্য চোরদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর