
জাতীয়তাবাদী রাজনীতির একনিষ্ঠ কর্মী মোশারফ হোসেন সিলেট মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। দলকে আরও শক্তিশালী করতে তিনি নেতাকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।”
সিলেট মহানগর কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর উপজেলার সাবেক ছাত্রনেতা ও উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন।
সোমবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল স্বাক্ষরিত ১৩৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে হুমায়ন কবির শাহীন সভাপতি এবং সোলেমান আহমদ সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. রায়হান আহমেদ।
জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকার বাসিন্দা মোশারফ হোসেন, আবুল হাসনাতের পুত্র। তিনি একজন ব্যবসায়ী এবং তামাবিল স্থলবন্দরে দীর্ঘদিন ধরে কয়লা ও চুনাপাথর আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত।
ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিজপাট ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে রাজনীতি শুরু করে তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পরে জাসাস জৈন্তাপুর কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
সিলেট মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় মোশারফ হোসেন কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, মহানগর কমিটির সভাপতি হুমায়ন কবির শাহীন ও সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকীসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি, দলকে আরও সুসংগঠিত করতে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং জৈন্তাপুর উপজেলার সকল নেতৃবৃন্দের দোয়া চেয়েছেন।
মোশারফ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, “মোশারফ হোসেন দলের জন্য একজন নিবেদিতপ্রাণ কর্মী। দলের দুঃসময়ে তিনি শহীদ জিয়ার আদর্শে অবিচল থেকে সংগঠনের সঙ্গে ছিলেন। তার এই সাফল্যে আমরা গর্বিত এবং মহানগর কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
প্রথম/সিলেট /মতিউর