সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ৪ হাজার ৮৭৫ টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র সদস্যরা বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্তুমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছনাকান্দি বিওপি, ডিবির হাওর স্পেশাল ক্যাম্প এলাকায় একাধিক অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় শাড়ী, বাসমতী চাল, মহিষ, গরু, হেয়ার অয়েল, জিরা, ক্লপ জি ক্রিম, কমলা, চিনি, মেহেদী, চকলেট, ট্যাং, শুটকি, সাবান, সুপারি, এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয়।
চোরাচালান প্রতিরোধ নিয়মিত অভিযানে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানান, চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও অভিযান আর । তিনি বলেন, "সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।"
আটককৃত পণ্যের বিষয়ে বিজিবি জানিয়েছে অপরাধ চক্রের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।
প্রথম/সিলেট/মতিউর
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.