1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

রাসেল আহমেদ, মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ মনতলা বিওপি কমান্ডার সুবেদার মোঃ কাজী শাহিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনতলা ত্রিমোহনী (পাকা রাস্তার উপর) নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৯৬০ পিস ইয়াবাসহ মোঃ জমির আলী (৪৭) নামে এক ব্যাক্তিকে আটক করেন। সে হবিগঞ্জ সদর উপজেলার লোকরা গ্রামের মৃত নায়েব আলী’র পুত্র।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ কৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক বাজারমূল্য ৫,৮৮,০০০/- (পাঁচ লক্ষ আটাশি হাজার) টাকা।

আটককৃত চোরাকারবারীকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলাদায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর